ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইসঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২২ জানুয়ারি) রাতে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য সবসময় আলোচনার দ্বার খোলা রয়েছে। শিক্ষক বা শিক্ষার্থীদের কাছ থেকে অনভিপ্রেত কিছু আমরা আশা করি না। গত কয়েক দিন যা ঘটেছে তা আমরা চাইনি। এখানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়া অন্য কারো ইন্ধন আছে কি না, তা এখনও বুঝতে পারছি না।

ads
ads
ads

Our Facebook Page

↑